কাঁথি শান্তিপ্রিয় ছোট শহর। এই শহরে অভাবের কারণ দেখিয়ে অটো টোটো মিলে প্রায় দশ হাজার চলে। পৌরসভার পক্ষ থেকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে রোটেশন করে টোটো চালানো হয়।
১২.০৩.২০২৬ তারিখে বিকেলবেলা পোস্ট অফিস মোড়ে এক দুর্লভ চিত্র দেখল কাঁথিবাসী।
ব্যস্ততম মোড়ে সবসময়ের জন্য কাঁথিপোস্ট অফিসে গেটের সামনে টোটো, অটো সব সময় অবরুদ্ধ করে রাখে।
তারই মধ্যে বৃহস্পতিবার বিকালে বেলদা থেকে
পোস্ট অফিসে প্রবেশ করার জন্য আসে।
তখন যথারীতি গেট অবরুদ্ধ করে এক টোটো চালক দাঁড়িয়ে থাকে।
তাকে সরে যাওয়ার জন্য মেল গাড়ির চালক যথারীতি অনুরোধ করে। টোটো চালক তাতেই উত্তেজিত হয়। টোটোর চাবি নিয়ে হঠাৎই মেইল গাড়ির চালককে কানের পাশে ঘুসি মারে।
তাতেই মেল গাড়ি চালক অর্জুন মন্ডল রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে।
পথ চলতি মানুষ থেকে সাধারণ মানুষ ঘটনার প্রতিবাদ করে।
একশ্রেণী মানুষের দৌরাত্ম দেখে কাঁথিবাসী প্রশ্ন তুলেছে।
টোটোসহ চালককে আটক করেছে পুলিশ।

