জিততেই মাথা নেড়া করলেন এক বিজেপি কর্মী।

২০২৬ সালের বিধানসভা পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত হতেই পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভায় দক্ষিণ কল্যাণপুরে নজিরবিহীন ঘটনা।
রাজ্যে বিজেপির সরকার গঠন হতেই মাথা নেড়া করলেন এক কর্মী।

আর তাতেই মাথা ন্যাড়া বিজেপি কর্মী পিন্টু বর। মঙ্গলবার ভোটগণনার পরের দিন  এমনই ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী।
তৃণমূলের অপশাসনে  প্রতিজ্ঞা করেছিলেন, যেবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে, সেবারই তিনি মাথা ন্যাড়া করবেন। যেমন কথা তেমন কাজ। এক বছর তিনি চুল, দাড়ি কিছুই কাটতেন না।সেইমতো পিছাবনী কালী মাতার মন্দিরে তার মানত শোধ করলেন।সেই প্রতিজ্ঞা আজ পূরণ হল। বিজেপির জয়ের খবর ছড়িয়ে পড়তেই প্রকাশ্যে বসে মাথা ন্যাড়া করান পিন্টু। তাঁর এই আবেগঘন মুহূর্ত দেখতে ভিড় জমান এলাকাবাসী।

More From Author

শুভেন্দুর ১৭৭ আসন রহস্য।

জিততেই মাথা নেড়া করলেন এক বিজেপি কর্মী।<br>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *