
রবিবার ১২.৭.২০২৬ নন্দীগ্রাম থানার পুলিশ টেঙ্গুয়ার একটি ভাড়াবাড়ি থেকে চার নাবালিকাকে উদ্ধার করে। সেইসঙ্গে ওই ডান্স ট্রুপের সঙ্গে যুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাবালিকা অপহরণ ও জোর করে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে। রাত ১১টার পর শরীরে স্বল্প পোশাকে অশ্লীল নাচ করিয়ে টাকা কামাত ওই ট্রুপ। কিছু নাবালিকাকে জোর করিয়ে আর কিছু জন পারিবারিক দারিদ্রতার কারণে এই গ্রুপে অংশগ্রহণ করতো।
যুব সমাজের মেরুদন্ড ভেঙ্গে দিতে তিনু শাসক এবং প্রশাসনের প্রচ্ছন্ন মদতে গ্রামাঞ্চলের রমরমিয়েচলছে মদ জুয়ার , অশ্লীল নাচের আসর বসত। এই প্রবনতা বাম আমলে শুরু হলে তৃণমূলের আমলে প্রতিষ্ঠা পায়। সেই কালচার গ্রামেগঞ্জে এখনো চলছে। কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যুব সমাজ বিপথগামী,
এ এক পুরনো কৌশল।
