চূড়ান্ত ভোটার তালিকায়  ১ কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ঘোষণা মতোই অবশেষে প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া তালিকায় যেখানে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, ধাপে ধাপে যেভাবে বিভিন্ন জেলার তালিকা প্রকাশিত হচ্ছে, তাতে আরও ৭ লক্ষ নাম বাদ গিয়েছে বলে খবর মিলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৬৫ লক্ষের গণ্ডি ছাড়াচ্ছে নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যা।

তবে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও, এখনও ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের নিষ্পত্তি হয়নি। ওই ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের যাদের নথি খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। তাঁদের নামের পাশে ‘Under Adjudication’ অর্থাৎ ‘নিষ্পত্তি বাকি’ লেখা থাকছে। এর পর যত আবেদনের নিষ্পত্তি হবে, তাঁদের নাম পৃথক সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে ঢুকে জুড়ে যাবে মূল তালিকার সঙ্গে। যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদের নামের পাশে ‘Deleted’ লেখা থাকবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় ৫ লক্ষ ৯০ হাজারের ভোটারের নিষ্পত্তি হওয়া বাকি। দক্ষিণ ২৪ পরগনায় ৫ লক্ষ ২০ হাজার ভোটারের নিষ্পত্তি বাকি। পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ, পূর্ব মেদিনীপুরে ৮০ হাজার, উত্তর কলকাতায় ৬০ হাজার, দক্ষিণ কলকাতায় ৭৮ হাজার এবং সর্বোচ্চ মুর্শিদাবাদে, প্রায় ১০ লক্ষ ভোটারের নিষ্পত্তি হওয়া বাকি।

অর্থাৎ, আপাতত এই ভোটাররা বাদ, তাঁদের নিষ্পত্তি হওয়া বাকি। বিষয়টি বিচারাধীন। জুডিশিয়াল অফিসাররা সমস্ত নথি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। তবে এখনও পর্যন্ত মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি সংখ্যাক ভোটারের নিষ্পত্তি হয়নি। অর্থাৎ এখনও পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, খসড়া তালিকায় আগেই ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। এই মুহূর্তে আরও ৭ লক্ষ ভোটারের নামের পাশে ডিলিটেড লেখা থাকছে। অর্থাৎ ৬৫ লক্ষ। এখও ভাগ্য নির্ধারণ বাকি রয়েছে ৬০ লক্ষের। সেই নিরিখে ১ কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিকেলে এ নিয়ে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সেখানে আরও বিশদে পরিসংখ্যান তুলে ধরা হবে।

More From Author

সব চড়ুই ধান খায়,বাই চড়ুইর নামে যায়।

শহর ও নগরগুলিতে বিবাহ বহির্ভূত পরকীয়ার হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *