কাঁথির ছেলে অর্কপ্রভ পন্ডার  প্রযোজনা ও পরিচালনায় মুক্তি পেতে চলেছে পূর্ণদৈর্ঘ্যেরছবি ‘ইকির মিকির চামচিকির’,,,,,

জেলার মহকুমা শহর হল কাঁথি। ঐতিহাসিক শহর হলেও মেট্রোপলিটন শহর থেকে অনেকটাই পিছিয়ে এই শহর। এর মধ্যেই শহরের কলাকুশলীদের নিয়ে পূর্ণ-দৈর্ঘ্যের সিনেমা বানিয়ে নজির গড়ল অর্কপ্রভপণ্ডা। কাঁথির এই তরুণদের স্বপ্নের ছবি ‘ইকির মিকির চাম চিকির’। আগামী ১৩ মার্চ মুক্তি পাচ্ছে। কাঁথিতে  টাউন হলে বড় পর্দায় দেখানো হবে এই সিনেমা। তবে রিল-লাইফে ঝড় তুলতে চলেছে সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা কাঁথির একঝাঁক প্রতিভাবান যুবক-যুবতী। তাঁদের সঙ্গে রয়েছেন কাঁথির প্রতিথযশা কয়েকজন গুণী মানুষও। সাহস, ভালোবাসা আর স্বপ্নের মেলবন্ধনে তৈরি হয়েছে এই নতুন ছবি- ‘ইকির মিকির চাম চিকির’। স্থানীয় কলাকুশলীদের নিয়ে নির্মিত এই ছবি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, বরং কাঁথির তরুণ প্রজন্মের স্বপ্নপূরণের এক সাহসী উদ্যোগ। সীমিত বাজেট ও ক্ষুদ্র পরিকাঠামোর মধ্যেও নিজেদের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে পুঁজি করে তাঁরা তুলে ধরতে চেয়েছেন জীবনের বাস্তব গল্প-বন্ধুত্ব, ভালোবাসা, সংগ্রাম ও স্বপ্ন ও পরিণতির কথা।

যুক্ত রয়েছেন কাঁথির একাধিক পরিচিত মুখ, যাঁদের অভিজ্ঞতা ও দিক-নির্দেশনায় নতুন শিল্পীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ইতিমধ্যেই ছবির নাম ও ভাবনা নিয়ে কাঁথিজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এখন সকলের একটাই প্রশ্ন, কবে বড় পর্দায় মুক্তি পাবে ‘ইকির মিকির চাম চিকির’? সেই অপেক্ষাতেই প্রহর গুনছেন কাঁথির আপামর বাসিন্দারা। আশা করা হচ্ছে, এই ছবি শুধু কাঁথির গণ্ডি  পেরিয়ে রাজ্যের দর্শকদের মন জয় করবে।

More From Author

জাগো মা” সংগীতে আপত্তি ভগবানপুরের গ্রামে। <br>এ কি বাংলাদেশের ছায়া?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *