২৮তম বিশ্ব মৎস্যজীবী দিবস পালিত নিউ জলধা মৎস্য খটিতে

মৎস্যজীবীদের উন্নয়ন ও সুরক্ষায় জোর—উপস্থিত মন্ত্রী, আমলাতন্ত্র ও সমবায় নেতৃত্ব।

২১ নভেম্বর ২০২৫।
রামনগর থানার নিউ জলধা মৎস্য খটিতে শুক্রবার আড়ম্বরে পালিত হলো ২৮তম বিশ্ব মৎস্যজীবী দিবস।
সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে মৎস্যজীবী সম্প্রদায়ের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, সমুদ্র নিরাপত্তা, আধুনিক মৎস্যচাষ, বিপণন ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী,  প্রাক্তন মৎস্যমন্ত্রী অখিল গিরি, ভাইস চেয়ারম্যান আশিষ চক্রবর্ত্তী
এ ছাড়াও জেলা মৎস্য দপ্তর ও বিভিন্ন সম
সত্যজিৎ ধাড়া, মদন মণ্ডল, প্রদীপ পাত্র, গোলকেশ নন্দ গোস্বামী, অনুপ গিরি, স্বপন পট্টনায়ক, সেক সিরাজউদ্দিন, রুকসানা পারভিন, মুস্তাক আলি খান, অর্চনা পাত্র, রিয়াজুল মহম্মদ, রাজকুমার মাইতি, রবীন্দ্রনাথ মান্না সহ এলাকার বহু সমাজসেবী, জনপ্রতিনিধি ও মৎস্যজীবী।

মৎস্যজীবীদের স্বার্থে একযোগে কাজের আহ্বান
অনুষ্ঠানে বক্তারা মৎস্যজীবী নিরাপত্তা, খটি আধুনিকীকরণ, জেটি উন্নয়ন, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং সরকারী প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেন।
অনুষ্ঠানের আহ্বায়ক লক্ষ্মীনারায়ণ জানা বলেন,
“মৎস্যজীবীরাই সমুদ্র অর্থনীতির মূল শক্তি। তাঁদের নিরাপত্তা, উন্নয়ন ও অধিকার রক্ষা সরকারের পাশাপাশি সমাজেরও দায়িত্ব।” মৎস্যজীবীদের সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে দিবসটি শেষ হয়।

More From Author

জনাদেশ আনতে কী ভাবে কাজ, হেঁশেলে সেই শাহ,,,,

মৎস্যজীবীর রহস্য মৃত্যু পাকিস্তানের জেলে, দেহ ফেরাতে তোড়জোড়।<br>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *