কার্তিকী অমাবস্যায় শ্যামা মায়ের আরাধনা হয়ে আসছে বহু প্রাচীন কাল থেকেই। সঙ্গে দীপাবলি।
পদ্মপুকুরিয়ার ক্লাব অ্যালফাবেদ এর ২৫ তম
বর্ষের সর্বজনীন শ্যামাপূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হল। এলাকাবাসীদের মতে ক্লাব কর্তৃপক্ষ নজর কাড়া প্যান্ডেলও প্রতিমা উপহার দিয়েছে। বুধবার সকালে ১০০০ জনের এলকাবাসী কে অন্ন ভোগ বসে খায়ানোর ব্যবস্থা করা হয়।
এছাড়াও এই ক্লাবে সদস্যরা রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে। উৎসবের দিনগুলিতে এই এলাকায় আনন্দমুখর হয়ে ওঠে। ক্লাবের উদ্যোক্তারা মানুষের পাশে থাকার বার্তা দেন এই পূজা কে কেন্দ্র করে।

