ফের হাওয়া বদল, কালী পূজার আগের দিন রবিবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে।

উইকএন্ডে ফের হাওয়া বদল। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।  রবিবার ফের বৃষ্টির সম্ভবনা দক্ষিনবঙ্গে। দক্ষিনবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সম্ভবনা।
শনিবার- রবিবার হাল্কা বৃষ্টির সম্ভবনা কলকাতায়। আবহাওয়া দপ্তরের কথায় উত্তর ভাবত থেকে আসা শুল্ক অপেক্ষাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিন অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার সংঘাতে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে দক্ষিনবঙ্গের জেলায় জেলায়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে কালীপূজোর আগে আজ বৃষ্টির পূর্বাভাস দক্ষিনবঙ্গের উত্তর ও দক্ষিন ২৪ পরগনায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে এই সমস্ত জেলায়। রবিবার বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বিক্ষিতভাবে।

ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতে ও খুব সামান্য বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।

More From Author

এবার দিঘায় দুর্ঘটনা রুখতে পথে নামল ট্রাফিক পুলিশ! রাস্তায় গাড়ি থামিয়ে লাগানো হল রিফ্লেক্টিভ টেপ

ভগবানপুরে পুড়িয়ে দিল আট লক্ষ টাকার মদ। মদ, মাদকতার পরিবেশ রুখে দিল গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *