২০২৬মাধ্যমিকের শেষ দিনে 
পরীক্ষার্থীদের অসুবিধায় ফেলে তারস্বরে মাইক বাজল কাঁথির ঐতিহ্যবাহী প্রভাত কুমার কলেজে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধায় ফেলে তারস্বরে মাইক বাজল কলেজে! ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষার শেষ দিনই নিয়ম ভাঙল কাঁথি প্রভাত  কুমার কলেজে। এই দিনই ছিল নবীন বরণ উৎসব। তাকে কেন্দ্র করেই চলছিল নাচ গান হইহুল্লর।এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। বিশেষ করে একটি কলেজে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে বিস্মিত সকলে।  বক্সের  আওয়াজে আসে পাশে সবাই বিস্মিত হয়ে যায়।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মত পরীক্ষা চলার সময় প্রকাশ্যে মাইক-বক্স বাজানো, মিটিং মিছিল করা নিষিদ্ধ। পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে এমন কিছুই করা যায় না। কলেজে এমন নিয়ম ভাঙার ঘটনা ঘটায় বিস্মিত শিক্ষা মহল।

কমিটির মাধ্যমিকের মধ্যে নবীনবরণ অনুষ্ঠান কেন হচ্ছে? ওই কলেজের পরিচালন সভাপতি তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির দাবি, “পরীক্ষার সময়ে সাউন্ড বক্স ব্যবহার করে নবীনবরণ অনুষ্ঠান না করে কয়েকটা দিন পিছিয়ে দিতে বলেছিলাম। কিন্তু আমার আপত্তি শোনা হয়নি।” কলেজের অধ্যক্ষ অমিত কুমার দে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

More From Author

গরিবের প্রকল্পের টাকা লুট করে পরিবারের নামে আবাসের টাকা নিয়ে অট্টালিকা বানিয়েছেন বলে অভিযোগ কাঁথির কাউন্সিলরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.