
খেজুরি বিধানসভার বাঁশগড়া বাজারে বিজেপির সংকল্প যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের জামানায়
সারা রাজ্যজুড়ে খুন, ধর্ষণ, সন্ত্রাস সীমাহীন অবস্থায় চলে গেছে। তৃণমূল নেত্রী বলেন “ধর্ম যার যার উৎসব সবার”। কিন্তু আমি বলি ধর্ম যার রক্ষা করার দায়িত্ব ও তার। ধর্মান্তরিত করার নানা কৌশল ব্যবহার করছে সন্ত্রাসীরা। জোর করে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া এবং ধর্মান্তরিত করা, এবং কোথাও লাভ জিহাদের শিকার হচ্ছে।
এগুলো অচিরে বন্ধ করতে হলে সমস্ত সমাজের হিন্দুদের একত্রিত হয়ে এই সরকারকে উৎখাত করার ডাক দেন। এরা ক্ষমতা থাকলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবে।
সীমাহীন চুরি দুর্নীতি প্রশাসনকে ব্যবহার করে মস্তানি এই সরকারের অলংকার হয়ে উঠেছে।, ‘
২০১১ সালে রাজ্যের ক্ষমতায় এসে রতন টাটাকে তাড়িয়েছে তৃণমূল। ২০১৬ সালে চাকরি খেয়েছে! ২০২৬ সালের পুনরায় এই সরকার ক্ষমতায় এলে রাজ্যে হিন্দুরা থাকবেন না। বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে চাকরি নেই বলেও কটাক্ষ করেন শুভেন্দু। তোপ দাগেন অনুপ্রবেশ ইস্যুতেও। শুভেন্দু বলেন ‘রাজ্যের তৃণমূল সরকারের কাছে বাংলাদেশের হিন্দু শরণার্থীরা শত্রু, অথচ রোহিঙ্গা ও মুসলমান অনুপ্রবেশকারীদের জামাই আদরে রাখা হয়েছে।’
