মেলায় অশ্লীল নাচের আসর, অভিযোগ।



গ্রামীণ মেলার আড়ালে বসছে মদ এবং জুয়ার রমরমা আসর। সঙ্গে আয়োজিত হচ্ছে স্বল্পবসনে এবং কদর্য ভঙ্গীমায় অশ্লীল নাচের আসর। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে ও সুরাহা হয়নি। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। অল্পবয়সী অনেকে এই নাচ দেখতে যাচ্ছে এবং জুয়া খেলে সর্বস্বান্ত হচ্ছে। মেলায় উচ্চস্বরে মাইক বাজানোর ফলে পরীক্ষার মরসুমে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের।

কাঁথি দেশপ্রাণ ব্লকের নামালডিহা গ্রামে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে পুজো উপলক্ষে ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেলা। চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। সেখানে মদ এবং জুয়ার আসর বসছে বলে অভিযোগ। পাশাপাশি সন্ধ্যার পর শুরু হচ্ছে অশ্লীল নাচের আসর। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত জুয়ার আসরে

ভিড় জমাচ্ছে কম বয়সী ছেলেরা। সেখানে ঝগড়া-অশান্তি-মারামারি লেগেই রয়েছে। অশ্লীল নাচের আসরেওস্কুল-কলেজের লুকিয়ে চলে ছেলেরা লুকিয়ে চলে যাচ্ছে। এই অশ্লীল নাচ ও গানের জন্য সপরিবারে মেলায় গিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়তে হচ্ছে বলেও অনেকে অভিযোগ জানাচ্ছেন। এলাকায় একাধিক হাই স্কুল এবং বালিকা বিদ্যালয় রয়েছে। সেখানে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। মেলায় দিনরাত তারস্বরে মাইক বাজছে বিধি ভেঙে। ফলে পড়াশোনায় অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের। কাঁথির মহকুমা শাসক, জেলার পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসী। তাঁদের অভিযোগ, এর পরেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। বরং মেলা উপলক্ষে নিয়মিত বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপ। অতীতে দেশপ্রাণ ব্লকের সফিয়াবাদ-সহ পার্শ্ববর্তী এলাকায় এ ধরনের অশ্লীল নাচের আসর বসত প্রতি বছর। তার জেরে অশান্তির নজিরও রয়েছে। তবু জুয়া এবং অশ্লীল নাচের আসর বন্ধ করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এ বিষয়ে কাঁথি দেশপ্রাণ এলাকার বিডিও অরুণ পাত্র বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। এ রকম যদি ঘটে থাকে তবে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে।”

More From Author

২৬ শে বাংলায় গেরুয়া শিবিরের জয় প্রায় কি নিশ্চিত?     —প্রসূন করন

জাগো মা” সংগীতে আপত্তি ভগবানপুরের গ্রামে। <br>এ কি বাংলাদেশের ছায়া?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *