মনোহরচকে বাড়ির বাথরুম থেকে ইঞ্জিনিয়ারের পচা গলা দেহ উদ্ধার।

ঘরের বাথরুমের ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের পচাগলা মৃতদেহ। তবে এই মৃত্যুর রহস্য নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যুবকের এই মৃত্যু স্বাভাবিক না কি অস্বাভাবিক তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে এলাকাবাসীদের মধ্যে। খবর ছড়িয়ে পড়তেই এলাকার কয়েক হাজার মানুষের ভীড় জমে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁথি পুরসভার ৬নং ওয়ার্ডের মনোহরচক এলাকায়। জানাগেছে মৃত যুবকের নাম ধীমান চক্রবর্তী (৩৫), বাবা ধীরাজ চক্রবর্তী আগেই প্রয়াত হয়েছেন। মাও আগে প্রয়াত হয়েছে।
স্থানীয়দের কথায় ধীমান চক্রবর্তী পেশায় ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে বাইরে থাকলেও মনোহরচকের বাড়িতে তিনি একাই থাকতেন। গত ৪-৫ দিন ওই যুবকের কোনও দেখা না পাওয়া গেলে স্থানীয় লোকেদের সন্দেহ হয় এবং কাঁথি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ‘চক্রবর্তী ভিলা’ নামে ওই বাড়িতে এলে দেখা যায় বাড়িটি দরজা ভিতর থেকে বন্ধ করা ও বাইরে স্কুটি দাঁড় করনো। কোনও সাড়া শব্দ না পাওয়া গেলে পুলিশ স্থানীয় লোকেদের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে ঢোকে ও দেখা যায় বাথরুমের মধ্যে বস্ত্রহীন অবস্থায় উপুড় হয়ে পড়ে রয়েছে। মাথাটি দেওয়ালে লেগে ফেটে যাওয়ায় রক্ত ক্ষরন হয়েছে।  মদের বোতল দেখে অনেকের অনুমান করছে রাতে বন্ধুবান্ধব নিয়ে পার্টির আয়োজন করা হয়েছিল। স্থানীয়দের কথায় বাবা মা না থাকার দরুন একাকী জীবনযাপন করতেন। স্থানীয়দের  কথায় কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়ে ছিলেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ও বর্তমান ঘরটি তালাবন্ধ করে সিল করে দেয়। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

More From Author

মুণ্ডপাড়া রাসোৎসবের সূচনা নগর সংকীর্তন শোভাযাত্রার মাধ্যমে।

কোন অঙ্কে ‘বুড়ো হাড়ে’ও খেলা ঘোরালেন নীতিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *