চোখধাঁধানো প্যাণ্ডেলে নয়,শ্যামা মায়ের পূজা হবে বৃক্ষতলে। নতুন ভাবনায় পূজো হচ্ছে কাঁথির পুরানো আউটডোর মাঠে ” হঠাৎ কালী”–র।
আদি ছিল ঘণ কালো অন্ধকার। যা কালীকে ইংগীত করে। সেই মহাকাল বা মহাকালী আজকে বহু রূপে পূজিতা হন। অন্ধকার থেকে আলোর উৎস মা কালী। সেই আদিশক্তির আরাধনা হবে প্রাচীন ও বৃহৎ ছায়াদানকারী বৃক্ষের আঁচলে। প্রকৃতিই মা। প্রকৃতি গর্ভধারণী। যেখান থেকে সৃষ্টি সমূহের অবিরাম অস্তিত্ব আলোর দিকে ছুটে চলেছে। ফের সেই আলো মিলিয়ে যাচ্ছে মহাকালে তথা ঘণ অন্ধকারে–যা শুধুই কালোর জগত।

